আজ সাংবাদিক কাজল কায়েসের বাবার মৃত্যুবার্ষিকী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : কালের কণ্ঠ ও জাগোনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের বাবা মোহাম্মদ লাল মিয়ার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৃত্যুবার্ষিকী।

 

তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম ও সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা।

 

জানা গেছে, ২০১৮ সালের ১৫ অক্টোবর বার্ধক্যজনিত কারণে রায়পুর পৌরসভার উত্তর দেনায়েপুর এলাকার নিজবাড়িতে ইন্তেকাল করেন।

 

মৃত্যুকালে মোহাম্মদ লাল মিয়ার ৮০ বছর বয়স ছিলো। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন