অভিনন্দন: কালের কণ্ঠ’র দেশ সেরা স্থানে কাজল কায়েস

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২০ ১০:৫৪ অপরাহ্ণ

দৈনিক কালের কণ্ঠের দেশ সেরা তিন জনের তৃতীয় হয়েছেন লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস।

এ উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কায়েসের ব্যক্তিগত কার্যালয়ে অভিনন্দন জানায় স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতারা।

সম্প্রতি  স্বীকৃতিস্বরূপ পত্রিকাটির সম্পাদক ইমদাদুল হক মিলন ও ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অভিনন্দনপত্র ও পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, দৈনিক কালের কণ্ঠের ২০১৯ সালের প্রতিনিধিদের কাজের মূল্যায়নে এ স্থান নির্ধারণ করা হয়। প্রতিনিধি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন কালের কন্ঠের রাজশাহী অফিস এবং দ্বিতীয় গাজীপুর প্রতিনিধি ।

মফস্বল থেকে অনুসন্ধানী, রাজনীতি এবং অপরাধ বিষয়ক ব্যতিক্রম এবং সাহসি প্রতিবেদনের জন্য কাজল কায়েস অল্প দিনের মধ্যে লক্ষ্মীপুরসহ সারাদেশে পরিচিতি পায়। এর আগে ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিকতা ও সেরা প্রতিবেদনের তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মাননা পান।

কাজল কায়েস ২০১৩ সালে দৈনিক কালের কন্ঠে লক্ষ্মীপুর প্রতিনিধি পদে যোগদান করেন। কালের কন্ঠের পাশাপশি চ্যানেল নাইন, অনলাইন গণমাধ্যম জাগোনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক মেঘনারপাড় এর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন ।

তিনি ২০০৪ সালে দৈনিক সংবাদের রায়পুর প্রতিনিধি হিসেবে জাতীয় গণমাধ্যমে যুক্ত হন। এরপর বিভিন্ন সময়ে দৈনিক যুগান্তর, দৈনিক যায়যায়দিন, বাংলানিউজে দায়িত্বে ছিলেন। স্থানীয় দৈনিক ভোরের মালঞ্চ পত্রিকার মাধ্যমে প্রথমে সাংবাদিকতায় যুক্ত হন তিনি।

সাংবাদিকতায় বিষয়ে তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি), প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) ও সরকারি -বেসরকারি বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন । বর্তমানে তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন