অবশেষে শুটিংয়ে বাপ্পি ও ফারিয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ জুন, ২০১৯ ৯:১৫ অপরাহ্ণ

দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা-২০৪০’ নামে একটি ছবির শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তারা।

গতকাল থেকে রাজধানীর একটি পুরনো বাড়িতে এ ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম লটের শুটিং চলবে টানা ২৫ দিন। এ ছবির গল্প মূলত ঢাকাকে কেন্দ্র করে। বর্তমান ঢাকার যে অবস্থা তা চলমান থাকলে আগামী ২১ বছর পর তা কোন অবস্থানে গিয়ে দাঁড়াবে সেটিই এ ছবিতে দেখান হবে।

দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরা ও এ ছবিতে অভিনয় প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরতে পেরে খুব ভালো লাগছে। নতুন ছবিও অনেক দিন হল মুক্তি পায়নি। তবে এ বছর দর্শক আমার নতুন ছবি দেখতে পাবেন। এ ছবিতে আমার চরিত্র অন্যরকম। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

নুসরাত ফারিয়া বলেন, ‘খুব ভালো লাগছে গতকাল থেকে ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়েছি। পছন্দের দুই আর্টিস্টের সঙ্গে কাজ করব। আশা করি ভালো কিছু পাবেন দর্শক।’ ‘ঢাকা ২০৪০’ মূলত ফিউচারিস্টিক স্যোশাল ড্রামা। কোরবানির ঈদের আগেই এ ছবির শুটিং শেষ হবে এবং চলতি বছরেই এ ছবি মুক্তি দেয়া হবে বলে নির্মাতা জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন