২৫ পরিবারের তিন মাসের দায়িত্ব নিলো “স্বপ্ন নিয়ে”

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০ ১০:২২ অপরাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ২০টি সাধারণ পরিবার ও ৫টি বিধবা পরিবার সহ ২৫ টি পরিবারের দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে।

সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম জানান, বরাবরের মতোই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আয়োজন হিসেবে আবারও পরিবারগুলোর দায়িত্ব নেওয়া হলো। সংকটকাল বিবেচনা করে এ উপকারভোগী পরিবারের সংখ্যা বাড়ানো হবে।

ইতোমধ্যে সংগঠনটি রামগতি ও কমলনগর উপজেলায় নিজস্ব ব্যবস্থাপনায় ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা  সহ বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষদের সহায়তা দিয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন