হাতে খাদ্য সামগ্রী দিয়ে জনগণকে সতর্ক করছে পুলিশ
বিশ্ব পরিস্থিতির কারণে স্বভাবতই করোনা ভাইরাস আতঙ্ক আর উদ্বেগ ভর করেছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে। আসুন আতংকিত না হয়ে সচেতন ও সতর্ক হই করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা করি”
এই স্লোগানকে সামনে রেখে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের হাতে খাদ্য সামগ্রী দিয়ে জনগণকে সতর্ক করছে ধামরাইয়ে ঢাকা জেলা পুলিশ।
বুধবার ( ১ এপ্রিল) হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক লোকজনের মাঝে এ দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (উত্তর) সাইদুর রহমান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল তাহমিদুল ইসলাম, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান, কাউলিপাড়া তদন্ত কেন্দ্রের আইসি রাসেল মোল্লা প্রমুখ,