শাকচর মদিন উল্লাহ চৌধুরী হাই স্কুল পরিচালনা কমিটিন সভাপতি হয়েছেন অধ্যাপক ফারহানা চৌধুরী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর মদিন উল্লাহ চৌধুরী হাই স্কুল পরিচালনা কমিটিন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ফারহানা চৌধুরী।

তিনি বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ। এছাড়াও ফারহানা চৌধুরী লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম চৌধুরী খুরশিদ আলমের মেয়ে।

তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা কর্তৃক লক্ষ্মীপুরের শাকচর মদিনউল্লাহ চৌধুরী হাই স্কুলের নবগঠিত এডহক কমিটির গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন। এতে স্থানীয় বিভিন্ন শ্রণি পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁর দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষা অঙ্গনে আরও সাফল্য ও অগ্রগতি অর্জিত হবে এমনটা প্রত্যাশা করছে স্থানীয়রা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন