লক্ষ্মীপুর ক্লাবের আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর ক্লাবের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরীকে কামরুকে আহবায়ক করা হয়৷
শুক্রবার (৪ নভেম্বর) রাতে জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে আয়োজিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। আগামি ৬ মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
আবদুল্লাহ মাসুমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আবদুর রব শামীম, হুমায়ুন কবির জুয়েল, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, আল-আমিন ভূঁইয়া, সৈয়দ নুরুল আজিম বাবর, আলমগীর হোসেন জিকু, সঞ্জীব মজুমদার, তানভীর চৌধুরী জনিসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জেলা ক্রিকেট লীগে উদীয়মান খেলোয়ারদের জমায়েত হয়৷ কিন্তু কয়েক বছর ধরে ক্রিকেটলীগ হচ্ছে না। ক্রিকেট লীগ পুনরায় শুরু করতে জেলা ক্রীড়া সংস্থাকে এগিয়ে আসতে হবে। অগ্রগামী ক্রিকেটারদের বের করে আনতে এটি অধিক গুরুত্বপূর্ণ।