লক্ষ্মীপুর অবৈধভাবে ডিজেল মজুত রাখায় ব্যবসায়ীর জরিমানা
নিজস্ব সংবাদদাতা :লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে দ্বীন মোহাম্মদ নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুতকৃত ৯০০ লিটার ডিজেল তাৎক্ষণিক বিক্রির নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলার রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নে ইউএনও নিলুফার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স বিহিনী পেট্রোলিয়াম মজুত ও শর্ত লঙ্ঘন করে জ্বালানি তেল বিক্রির অপরাধে ‘পেট্রোলিয়াম আইন’ অনুযায়ী দ্বিন মোহাম্মদ নামে এক ব্যবসাযীকে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। দ্বীন মোহাম্মদকে অবৈধভাবে মজুতকৃত ৯০০ লিটার ডিজেল তাৎক্ষণিক বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, অভিযানের সময় পেট্রোল পাম্পেও তদারকি করা হয়েছে। পাম্পে তেলের মজুত বর্তমানে স্বাভাবিক রয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরণের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।