লক্ষ্মীপুরে ৩ লাখ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৪ দিন ব্যাপী এ ক্যম্পেইন চলবে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবির নিজ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এসময় জেলা তথ্য কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।
সেখানে জানানো হয়, জেলার ৫ টি উপজেলা ও ৪ টি পৌরসভার ২ লাখ ৯৮ হাজার ৪১১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৪৮০ টি স্থায়ী-অস্থায়ী কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারদিন ব্যাপী এ ক্যাম্পেইন চলবে।