লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় হোটেল শ্রমিক আহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩২) নামে এক হোটেল শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) রাতে শহর পুলিশ ফাঁড়ির সামনে প্রাইভেট কার সিএনজি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আনোয়ারের ডান পায়ে মারাত্মক ভাবে জখম হয়।

আহত আনোয়ার জেলার কমলনগর উপজেলার মধ্য চরমার্টিন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও হোটেল শ্রমিক।

জানা গেছে, কমলনগর যাওয়ার পথে ঝুমুর থেকে সিএনজিতে উঠেন আনোয়ার। পুলিশ ফাঁড়ি এলাকায় আসলে বিপরীত থেকে আসা প্রাইভেটকার ধাক্কা দেয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হসপিটালে নেওয়া হয়। এতে তার পা দ্বিখন্ডিত হয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে প্ররণ করেন। সেখানে সিট না পাওয়ায় মোহাম্মদপুর সিটি ট্রমা জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়েছে। তার পায়ে চারটি অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় আনোয়ার হোসেনের বড় ভাই মোহাম্মদ বাহার উদ্দিন লক্ষ্মীপুর সদর থানায় সাধারণ ডায়রি করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন