লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী কমিটির সাধারণ সভা
লক্ষ্মীপুর পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তিন ব্যবসায়ীর প্রতিনিধির হাতে মরণোত্তর ক্রেষ্ট প্রদান করা হয়। শুক্রবার দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়।

কমিটির সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপদেষ্টা দিলিপ কুমার সাহা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বাজুসের সভাপতি সমির কর্মকার।
বিশেষ অতিথি ছিলেন, বাজুসের সাধারণ সম্পাদক শ্রী পরেশ কর্মকার, বিশেষ বক্তা ছিলেন পৌর বাজার স্বর্ণ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুরি, সহ-সভাপতি শ্রী লিটন কর্মকার, সহ-সাধারণ সম্পাদক অজয় রায় প্রমুখ।