লক্ষ্মীপুরে সাংবাদিক দিপুর বাবার ইন্তেকাল
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম দিপুর বাবা আহছান উল্যাহ মাষ্টার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল গভীর শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, শনিবার (১৩ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার (১৪ জানুয়ারি) বাদ যোহর জানায শেষে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
মরহুম আহছান উল্যাহ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চরবংশী গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর ছেলে দিপু লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক।
পরিবার সুত্র জানায়, আহছান উল্যাহ মাষ্টার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।