লক্ষ্মীপুরে সাংবাদিকের বাসায় চুরি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০১৯ ১০:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে কাজী মাকছুদুল হক নামের এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

তিনি লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক কালের প্রবাহ পত্রিকার সাম্পাদক। তার সহধর্মিণী ফাতেমা-তুজ-জুহুরা(মনিকা) রামগতি উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌর সভার ৬ নম্বার ওয়ার্ডের হ্যাপি সিনেমা হল সংলগ্ন বাসায় এঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান, ডিবি শাখার কর্মকর্তারা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপনসহ সাংবাদিকরা।

কাজী মাকছুদ জানায়, বসতঘরের লোহার জানালা ভেঙ্গে চোর প্রবেশ করে। ঘরে থাকা একটি ল্যাপটপ, মোবাইল সেট ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাসার লোকজন পার্শে আত্মীয় বাসায় ছিলেন। কাজী মাকছুদ প্রেস ক্লাবে ছিলেন।

ঘটনার সময় পৌরসভার ল্যাম্ব পোষ্ট বাত্তি বন্ধ ছিল। তার বাসা ওই সড়কের পাশেই।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকে চেষ্টা চলছে। বাসার লোকজনদের উদ্বিগ্ন না হতে বলেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন