লক্ষ্মীপুরে যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ মে, ২০১৯ ৪:১৯ অপরাহ্ণ

সংবাদদাতা : লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতারা স্থানীয় শতাধিক পরিবারের মাঝে ঈদের শাড়ী ও খেজুরসহ ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।


মঙ্গলবার (১৪ মে) দুপুরে ইউনিয়ন যুবলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ঈদের সামগ্রীও বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন জসিম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক রাসেল,যুগ্ম-আহ্বায়ক সোহাগুর রহমান শুভ, মোছলে উদ্দিন সুমন,হারুন,আহসান ও মিজান।


লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন বলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ ইতিমধ্যে চৌরাস্তা বাস স্টান্ডে মানবতার দেওয়াল স্থাপন, সমাজের অসহায় নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবার ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে দলকে আরো সুসংগঠিত করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন