লক্ষ্মীপুরে মোবাইল ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের কমিটি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০১৯ ৯:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মোবাইল ফোন ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার এসোসিয়েনের লক্ষ্মীপুর শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের সিটি সেন্টার ভবনের ৪র্থ তলায় তাদের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভায় ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।


এতে মহিউদ্দিন কিরনকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক সুভাষ সাহা শিবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাজু, অর্থ সম্পাদক মোরশেদ আলম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ, সদস্য হারুনুর রশিদ ও ইমরান হাশমী প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন