লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে ছিটকে পড়ে জাহিদ হাসান রাব্বি (২৪) নামে এক যুবক মারা গেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে জেলা শহরের মার্কাজ মসজিদ এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
ঘটনার সিসিটিভি ফুটেজ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় শহরে বৃষ্টি হয়। এতে সড়কগুলো ভেজা। মোটরসাইকেলযোগে রাব্বি ঝুমুর এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যায়। এতে সে গুরুতর আহত। তাৎক্ষণিক রাব্বিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ ঘুরানোর চেষ্টা করে, এতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনায় রাব্বি নামে একজন নিহত হয়েছেন। তাকে আমরা মৃত পেয়েছি। তার মাথার ডান পাশের খুলি ভেঙে গেছে।