লক্ষ্মীপুরে বিনামূল্যে শতাধিক নারীর স্তন-জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা
লক্ষ্মীপুরে বিনামূল্যে শতাধিক নারীর স্তুন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোটারি ক্লাব লক্ষ্মীপুর সেন্ট্রাল ও মাইক্রোফাইন্যান্স এ আয়োজন করেন। এতে সদর হাসপাতালের চিকিৎসকরা সহযোগীতা করেন।
এসময় উপস্থিত ছিলেন মেজর (অবঃ) খন্দকার বদরুল খান, ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট দিলরুবা আফরোজ, গাইনী ডাক্তার জান্নাতুল ফেরদৌস রুনা, নাহিদ বিনতে রহিম, ব্র্যাক প্রতিনিধি মো. জামান ও রোটারিয়ান আসাদুজ্জামান চৌধুরী, ইকরাম উদ্দিন পারভেজ ও হারুন মোল্লা প্রমুখ।
আয়োজকরা জানায়, ৩০ বছরের উর্ধ্বে নারীরা স্তন ও জরায়ু মুখে ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এটি নিয়ন্ত্রণে সারাদেশে বিনামূল্যে নারীদের স্তুন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার পর আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গাইনোকলিজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ ও রোটারি ক্লাব ঢাকা সেইভ লাইভ ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করে আসছে।
মেজর (অবঃ) খন্দকার বদরুল খান বলেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন জেলায় বিনামূল্যে নারীদের স্তুন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা করিয়েছি। যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসার আওয়াতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করা হয়। লক্ষ্মীপুরে শতাধিক নারীর স্তুন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা করানো হয়েছে।