লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ মার্চ, ২০১৯ ৮:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সোহাগ হোসেন (৩৫)। এসময় ইমরান হোসেন নামের আরেক শ্রমিক আহত হয়।


মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীতে একটি রাইচ মেইলে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুইজনকেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত সোহাগ পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার নুরনবীর ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সোহাগ বিসিক শিল্পনগরীর একটি রাইচ মেইলের টিনের চাল মেরামত করছিল। অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারের সাথে শর্ট লেগে মুহুর্তেই শরীর ঝলসে যায়। এসময় সঙ্গে থাকা শ্রমিক এমরান হোসেনও বিদ্যুস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।


লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আহত এমরানের চিকিৎসা চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন