লক্ষ্মীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে মরহুম দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে চন্দ্রগঞ্জ ভিপি ক্রিড়া চক্র ১ গোলে রাইজিং স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এ ম্যাচের আয়োজন করে।

পরে ক্যাম্পাসের বঙ্গবন্ধু উম্মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিজয়ী দলকে ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

টুর্নামেন্টের আয়োজক লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান।

এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল করিম, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা এএফএম জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাসেল মাহমুদ মান্না, লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর জসিম উদ্দিন প্রমুখ।

আমজাদ হোসেন আজিম বলেন, আমার বাবা দেলোয়ার হোসেনের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ১৬ টি দল অংশ নেয়৷ সফলভাবে টুর্নামেন্টটি সফল হয়েছে। আগামিতেও এ টুর্নামেন্টের আয়োজন করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন