লক্ষ্মীপুরে জিয়া মঞ্চের আহবায়ক রুবেল, সদস্য সচিব নাজিম

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে জিয়া মঞ্চের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ মাসুদুর রহমান রুবেলকে আহবায়ক ও মোঃ নাজিম হোসেনকে সদস্য সচিব করা হয়।

রবিবার বিকেলে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্চিনিয়ার জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


৪৬ সদস্যের কমিটিতে মোঃ ফয়সালকে সিনিয়র যুগ্ম-আহবায়ক করা হয়। এছাড়া জমির আলীসহ ১৬ জনকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ হোসেন, মোঃ সোহাগ, সাহেদ চৌধুরী ও মোঃ রাজিবসহ ২৬ জনকে সদস্য করা হয়।


জানতে চাইলে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্চিনিয়ার জামাল হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ১৯৯৩ সালে এ সংগঠনের পথচলা শুরু হয়। এরপর থেকে প্রত্যেকটা আন্দোলনে বিএনপির সাথে মাঠে রয়েছি। জিয়া মঞ্চের প্রত্যেক নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছে। এজন্য আমরা লক্ষ্মীপুর জেলাসহ দেশের ৫৯টি জেলায় কমিটি অনুমোদন দিয়েছি। বাকী জেলাগুলোতে শীঘ্রই কমিটি দেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন