লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে তরুণ স্পোর্টিং ক্লাবের কর্মসূচি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ মার্চ, ২০২০ ৪:৩২ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১১ মার্চ) দিনব্যাপী বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও হাট-বাজারে লিফলেট বিতরণ করেছে ‘তরুণ স্পোর্টিং ক্লাব’ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সচেতনতামূলক ফেস্টুন স্থাপন করা হয়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির সভাপতি আবদুল আজিমের নেতৃত্বে স্বেচ্ছায় এ কর্মসূচি পালন করা হয়।

এদিন সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফাতেমা বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়, যাদৈয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ও মান্দারী মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করে সংগঠনটির সদস্যরা। একই সঙ্গে মান্দারী বাজারসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফেস্টুন স্থাপন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।

এ কর্মসূচিতে তরুণ স্পোর্টিং ক্লাবের সদস্য ইসমাইল হোসেন, হোসাইন ইমরান, সাইফুল ইসলাম, ফরহাদ হোসেন, আরিফ হোসেন, মিলন হোসেন, মারজুক হোসেন, সজিব হোসেন ও জাহিদুল ইসলাম রাফি অংশগ্রহণ করেন।

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক পাঁচ হাজার লিফলেট মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি আবদুল আজিম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন