লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে শিক্ষার্থীদের ইফতার বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ মে, ২০২১ ৪:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে রিকশা চালক, সিএনজি চালক ও পথচারীসহ অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়ছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় প্রায় ১৫০ জনকে ইফতার দেওয়া হয়।

 

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর (এফএনএল) জেলার এসএসসি-২০১২ ও এইচএসসি-২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রুপ প্রতিষ্ঠাতা মীর হাসান তাজমীর ও গ্রুপের নোয়াখালীর এডমিন শাফায়েত মুহাম্মাদ আবদুল্যাহসহ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, এসএসসি ২০১২ ও এইচএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের এ গ্রুরেপর পক্ষ থেকে এ পর্যন্ত এক হাজার ৫০০ মানুষকে ইফতার, ৫০০ জনকে সাহরীসহ ইফতার এবং ১৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীর জন্য কুরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

প্রতিষ্ঠাতা মীর হাসান তাজমীর জানান, বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের এ গ্রুপের উদ্যোগে অসহায়ের মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি। নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনীতেও এ কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রুপটির পক্ষ থেকে আমরা সবসময় অসহায়দের পাশে থেকে কাজ করবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন