লক্ষীপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ২৫ গাড়ির বিরুদ্ধে মামলা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২০ ৪:৪৫ অপরাহ্ণ

জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং আগামী ১১ এপ্রিল পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার সরকারি আদেশ বাস্তবায়নের লক্ষ্যে লক্ষীপুর উত্তর তেমুহনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শুক্রবার ( ৩ এপ্রিল) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এ সময় লাইসেন্স বিহীন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় গাড়ি বের করায় ২৫টি মটর সাইকেল, পিকআপ, অপ্রয়োজনীয় মালবাহী ট্রাককে জরিমানার মাধ্যমে ২৮,৪০০ টাকা আদায় করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আমাদের এ অভিযান চলমান থাকবে। সকলকে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়। যারা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের শাস্তি ভোগ করতে হবে। সবাই ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন