রোনালদোর স্বাস্থ্য সচেতনায় লোকসানে কোকাকোলা
ফের মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্য আলোচনায় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার সংবাদ সম্মেলনে বিজ্ঞাপনী সংস্থার পানীয় সরিয়ে দিয়ে আলোচনার খোরাক হয়েছেন সিআর সেভেন।
ইউরো ফুটবলে পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে গত রবিবার সংবাদ সম্মেলনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনের শুরুতেই টেবিল থেকে কোমল পানীয় “কোকাকোলার” বোতলগুলো সরিয়ে রাখেন রোনালদো। শুধু তাই নয়, কোমল পানীয় বাদ দিয়ে সবাইকে পানি খাওয়ার ওপর জোর দিতে বলেন স্বাস্থ্যসচেতন রোনালদো।
আর তাতেই ঘটে গেল বিপত্তি। কারণ রোনালদো টেবিল থেকে যে কোমল পানীয় বোতল সরিয়ে রেখেছিলেন, তা ছিল উয়েফার বড় স্পন্সর কোকাকোলার। ফলে কোকাকোলার ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। মাত্র আটঘন্টার মধ্যে কোকাকোলার ব্র্যান্ড মূল্য মূল্য ৪০০ কোটি ডলার অর্থাৎ কোকাকোলার ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা খসিয়ে দিয়েছে।
রোনালদোর ওই বোতল সরানোর ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কোকাকোলার প্রতিটি শেয়ারের মূল্য কমে যায়। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে রোনালদোকে অনুসরণ করেন ৫৩ কোটি ভক্ত।
স্বাস্থ্য সচেতন রোনালদো শরীরী গঠন ধরে রাখতে কঠোর পরিশ্রম করেন। এর আগেও তিনি কোমল পানীয়র বিরুদ্ধে কথা বলেছেন। নিজের ছেলেকে শাসনের কথা বলতে গিয়ে সফট ড্রিংস হিসেবে কোকাকোলার নাম নিয়েছিলেন তিনি। সে সময় রোনালদো বলেছিলেন, ‘আমি আমার ছেলেকে কড়া শাসনে রাখি। মাঝেমধ্যে সে কোক বা ফান্টা খায়, চিপসও খায়। সে জানে আমি এটা পছন্দ করি না।