রায়পুরে প্রতিবাদ সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ৬:৪৫ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: মিথ্যা মামলায় কেরানীগঞ্জের সাংবাদিক আবু জাফর ও চট্টগ্রাম লোহাগাড়ার সেলিম উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা হয়।


সভায় প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগান্তর প্রতিনিধি তাবারক হোসেন আজাদ, ইনকিলাব প্রতিনিধি হারুনুর রশিদ, ভোরের কাগজের প্রতিনিধি শংকর মজুমদার, দিনকাল প্রতিনিধি মাহ্বুবুল আলম মিন্টু, জনকন্ঠ প্রতিনিধি প্রদীপ কুমার রায়, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল, নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, যায়যায়দিন প্রতিনিধি মুকুল পাটোয়ারী, আজকালের খবর প্রতিনিধি সোহেল আলম, ভোরের পাতা প্রতিনিধি ইমরান হোসেন সজিব, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন ঢালী, আমার সংবাদ প্রতিনিধি হারুনুর রশিদ ও লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি ভাস্কর রায় চৌধুরী প্রমুখ।

বক্তরা বলেন, ডিজিটাল নিরাপত্তার আইনের মাধ্যমে সাংবাদিকদের কলম বন্ধ করার অপচেষ্টা করা হচ্ছে। এর ফলে দেশ পিছিয়ে যাচ্ছে। তাই দেশ ও জাতির স্বার্থে এ কালো আইন বাতিল করে সুষ্ঠু সাংবাদিকতার পথ সুগম করতে হবে। যুগান্তরের ঢাকার কেরানীগঞ্জের ৬ সাংবাদিক ও চট্টগ্রাম লোহাগাড়ার প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন