ভাইস চেয়ারম্যান পদে হাফিজ উল্যাহর মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ৪:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ হাফিজ উল্যাহ। তিনি পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলুসহ দলীয় নেতাকর্মীরা।

মোঃ হাফিজ উল্যাহ বলেন, আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলাব্যাপী মানুষের জন্য কাজ করেছি। জনগণের প্রত্যাশা পূরণে অনেকটা সফল হয়েছি। আমার বিশ্বাস জনগণ আমাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করে আমার শ্রমের মূল্যায়ণ করবে। ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন