রায়পুরে জাটকা রক্ষায় সচেতনমূলক সভা
রায়পুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জাটকা রক্ষা কর্মসূচীর অংশ হিসেবে মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী ও মৎস্য আড়ৎদারদের নিয়ে সচেতনমূলক সভা রবিবার দুপুরে চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড বাহিনী রায়পুর পূর্বজোন এ সভার আয়োজন করে।
রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার মঈনুল ইসলামের সভাপতিত্বে ও সৈনিক মুন্নার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যাহ বি.এস.সি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, চর আবাবিল রচিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চর ভৈরবী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইজুদ্দিন মোল্যা এবং সাংবাদিক ও শিক্ষক মোঃ মোস্তফা কামাল প্রমুখ। বক্তাগণ জাটকা রক্ষায় জেলেদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
অনুষ্ঠানে চারটি ইউনিয়নের জেলে, মৎস্য ব্যবসায়ী, মৎস্য আড়ৎদার, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।