রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কমিটির আহবায়ক রিয়াজ, সদস্য সচিব মুরাদ
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলা হয়। সেখানে সর্বসম্মতিভাবে রেজাউল করিম রিয়াজকে আহবায়ক ও মুরাদ হোসাইনকে সদস্য সচিব মনোনীত করা হয়।
এদিকে বিদ্যালয় প্রতিষ্ঠার ৪৯ বছর পর সাবেক শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের নিয়ে এ প্রথম কমিটি ঘোষণা হয়। এতে উপস্থিত ছাত্ররা সন্তোষ প্রকাশ করে নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন।
জানতে চাইলে রেজাউল করিম রিয়াজ বলেন, প্রাণের এ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অনেক স্মৃতি রয়েছে। এ অঞ্চলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবেও এটি পরিচিত। সাবেক শিক্ষার্থীরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তাঁদের সেই মর্যাদা রাখবো। এর মাধ্যমে বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে সবাইকে সঙ্গে ভালো কিছু করা সম্ভব হবে।