রামগতিতে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামগতি সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে আলেয়া বেগম (২০) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চর আলগী ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডের উত্তর চর সেকান্তর এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আলেয়া বেগম ওই এলাকার আলী আহম্মদের মেয়ে।
গাছে সাথে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখলে স্থানীয়রা থানায় ফোন করে বিষয়টি জানান। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে। দিনে দুপুরে এমন ঘটনার সঠিক তদন্ত দাবী করেন স্থানীয়রা।
এ বিষয়ে রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।