রামগতিতে আম গাছ থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ৩:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ফরহাদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে নোয়াখালী সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত ফরহাদ রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কবির উদ্দিনের ছেলে এবং আলেকজান্ডার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

জানা গেছ, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুধা মিয়ার বাড়িতে আম পাড়তে গাছে ওঠে ফরহাদ। এক পর্যায়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ফরহাদ মারা যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন