রামগঞ্জ হাসপাতালেই ডাক্তারসহ ৫ স্টাফের করোনা সনাক্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ একই হাসপাতালের আরও ৪জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত। একদিনেই রামগঞ্জে আক্রান্ত হয়েছেন ১৩জন। জেলায় ১৭জন। লক্ষ্মীপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯জনে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে চট্টগ্রামের বিআইটিডিআইতে পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগরে ৩ জন ও সদর উপজেলায় ১ জন রয়েছেন।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার জানান, গত শনিবার (৯ এপ্রিল) উপজেলার দাসপাড়া গ্রামের ঢাকার এক পোশাক শ্রমিককে কাশিমনগর এলাকার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে তার শ্বশুরবাড়ির লোকজন-নিকটাআত্নীয়সহ উপজেলার ৬০ জনের নমুনা সংগহ করে চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী আছেন। পরীক্ষায় তাদের ১৩ জনের করোনা ধরা পড়ে। আক্রান্তের তালিকায় শিশু ও নারীও রয়েছেন।

সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, চট্টগ্রামের বিআইটিডিআইতে লক্ষ্মীপুরের ৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগরে ৩ জন ও সদর উপজেলায় ১ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন।এরআগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা দুই জনের করোনা শনাক্ত হয়। লক্ষ্মীপুরে সংখ্যা দাঁড়িয়েছে ১৯জনে।

প্রসঙ্গত, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে লক্ষ্মীপুরে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। কিন্তু লক্ষ্মীপুরের হাট-বাজারগুলোতে জনগণের ভীড় লেগেই থাকে। এরমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে শতাধিক মানুষ লক্ষ্মীপুরে আসেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন