মোদির আমন্ত্রণে সাড়া দিয়েছেন শেখ হাসিনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ৮:৪৪ অপরাহ্ণ

করোনাভাইরাস মোকাবেলায় পরিকল্পনা করতে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আমন্ত্রণে সাড়া দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মোদির এই প্রস্তাবে এরই মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান সাড়া দিয়েছে। সেই সঙ্গে ওই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মোদির এমন প্রস্তাবের প্রশংসাও করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন