মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে জেলা কালেক্ট্ররেট ভবণ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উদযাপন করেন অতিথিরা।

এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌরসভার মেয়র আবু তাহের ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছেন। কিন্তু স্বাধীনতা বিরোধীরা তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। তবে বঙ্গবন্ধু রয়েছেন দেশের প্রতিটি মানুষের হৃদয় জুড়ে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন