মির্জা আব্বাসের সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল
নিজস্ব সংবাদদাতা : বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য রাজনীতিবিদ এম.পি’র দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সংগঠন লাইফ এইড বাংলাদেশ-এর উদ্যোগে শুক্রবার বাদ আসর সিরাজিয়া ইসলামিয়া এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি নেছার উদ্দিনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মির্জা আব্বাস একজন বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের নেতা এবং দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাধারণ কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করে তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য ও মেয়র নির্বাচিত হন। পাশাপাশি তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি -এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি -এর আদর্শ ধারণ করে মির্জা আব্বাস জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
দোয়া মাহফিলে লাইফ এইড বাংলাদেশের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।