ভোট দিতে গিয়ে আ.লীগের মেজু বেকাদায়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে নির্বাচনে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। ইভিএম পদ্ধতিতে এ জেলায় প্রথম ভোট গ্রহণ। এতে বেকাদায় পড়তে হয়েছে অনেক ভোটারের। এমনকি নৌকার প্রার্থী মেজবাহ উদ্দিন মেজু নিজেই ভোট দিতে বিড়ম্বনার স্বীকার হয়েছে।

 

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ৬ নম্বর ওয়ার্ডে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় প্রথমে ভোট দিতে পারেনি। আধাঘন্টা অপেক্ষার পর ভোট দেন তিনি।

 

এদিকে চর হাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আঙুলের ছাপ না মেলায় প্রায় ৫ শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োজ করতে পারেনি।

 

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ প্রথম লক্ষ্মীপুরে ইভিএমে ভোট গ্রহণ চলছে। রামগতি পৌরসভায় ২০ হাজার ৯০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে নৌকা প্রতিকে বর্তমান মেয়র মেজবাহ উদ্দিন মেজু ও ধানের শীষে রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলো পটুসহ ৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ ওয়ার্ডের ১০ টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেটের অধীনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় রয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন