বাসে খেজুর খেয়ে লক্ষ্মীপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী হাসপাতালে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ৭:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ ‘অজ্ঞান পার্টির খপ্পরে’ পড়েছেন।

সোমবার ( ১১ ফেব্রুয়ারি ) সকালে কুমিল্লা থেকে লক্ষ্মীপুর আসার পথে বেগমগঞ্জ এলাকায় তিনি ওই ঘটনার শিকার হন।

অফিসের সহকর্মীরা জানান,সকাল সাড়ে ৯টার দিকে নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহ গাড়ি থেকে নেমে অফিসে ঢুকে অচেতন হয়ে পড়ে যাচ্ছিলেন। পরে অফিসের লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে ঢাকা নিয়ে যাওয়া হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক ঠিকাদার বলেন, কুমিল্লা থেকে উপকূল পরিবহণে অফিসে আসার সময় গাড়ীতে তার পার্শ্বে একজন ছদ্মবেশি অজ্ঞান পাটির যাত্রী বসেন । তিনি বিভিন্ন কথার ছলে আরবের খুরমা খাজুর খেতে দেন। একটা খাওার পরে তিনি ঘুমিয়ে পড়েন।এসময় তাঁর পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায়।বিষয়টি দুঃখজনক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন