বরগুনায় নতুন করে শনাক্ত ২১,মোট আক্রান্ত ২০৯
বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় আরো নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২১ জন।গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন।
হাসপাতালের সূত্রে জানা গেছে,নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন সদর উপজেলার, ৫ জনের বাড়ি আমতলীর, ২ জন তালতলীর, ৩ জন বামনার উপজেলায়, ১ জন বেতাগী এবং ১ জন পাথরঘাটার।
হাসপাতালের সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন বলেন,নতুন আক্রান্তদের মাঝে তাদের সংস্পর্শে আসছে খোজ খবর নিয়ে নমুনা সংগ্রহ করা হবে।
মোট সুস্থ রয়েছেন ১১২ জন এবং মৃত্যু হয়েছে ২জনের।