ফেনীতে মসলায় ভেজাল মেশানোর দায়ে গ্রেফতার ১
ফেনী পৌর শহরের রবিন্দ্র ক্রাশিং মিলে সোমবার অভিযান চালিয়ে মসলায় ভেজাল মিশ্রনের সময় হাতেনাতে একজনকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা।
ফেনী র্যাব-৭ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার আবু বক্কর সড়কের রবিন্দ্র ক্রাশিং মিলে মসলায় ভেজাল মিশ্রনের সময় হাতেনাতে আনোয়ার হোসেনকে হাতেনাতে আটক করে র্যাব-৭ এর সদস্যরা।
এ সময় ৮ বস্তা রং মিশ্রিত মরিচ ও হলুদের গুড়া, ৭০ কেজি ধনিয়া, ৮ কেজি গোল মরিচ, ২৮ কেজি বেসন ও ৩৪ কেজি রং উদ্ধার করা হয়। ভেজাল পন্য নামীদামি কোম্পানীর মোড়কে ফেনী ছাড়াও বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে বলে জানায় আটক আনোয়ার।
উদ্ধারকৃত মালামালসহ মামলা দায়েরের পর আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।