প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা: রায়পুরে আ.লীগের ৪ নেতা বহিস্কার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০১৮ ৬:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে দলীয় শৃঙ্গলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চার নেতাকে বহিস্কার করা হয়েছে। লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদরের একাংশ) আসনে আওয়ামী জোটের প্রার্থী মোহাম্মদ নোমানের পক্ষে নির্বাচনে অংশ না নিয়ে তারা এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছিল।

 

শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। বহিস্কৃতরা হলেন রায়পুর পৌর শ্রমিক লীগের সভাপতি জুয়েল মৃধা, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার রায়হান, কেরোয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন ও পৌর সভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শান্ত ইসলাম।

 

স্ব-স্ব সংগঠনের জেলা, উপজেলা ও পৌরসভার নেতারা দলীয় শৃঙ্গলা ভঙ্গের অভিযোগ এনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিস্কার করেন। লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগ জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে নেমেছি। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চার নেতা দলের প্রার্থীর পক্ষে অবস্থা না নেওয়ায় দল এ
সিদ্ধান্ত নিয়েছে। লাঙ্গলের পক্ষে ভোটাররা জেগে উঠেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন