প্রতিষ্ঠাবার্ষিকীতে বাজুস লক্ষ্মীপুর পৌরশাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা
৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর পৌর শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পৌর শহরের থানা সড়ক থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে মিলিত হয়।
এর আগে থানা সড়কে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়৷

এতে উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি বাবু অপূর্ব লাল রায়, সহসভাপতি লিটন কর্মকার, সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র কুরী, সহ সাধারণ সম্পাদক অজয় রায়, সহ সাধারণ সম্পাদক হৃদয় পালসহ বাজুস পৌর শাখার সদস্যরা।
সদস্যরা জুয়েলার্স দোকান বন্ধ রেখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।