নয়নকে নৌকা দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পিংকু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

শনিবার (১৩ মার্চ) দুপুরে গণভবনে দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এডভোকেট নয়নকে নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু। এ নিয়ে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্টাটাস দেয়।

 

আওয়ামী লীগের দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন মোহনানিউজকে বলেন, আমি দীর্ঘ ৪২ বছর স্থানীয়ভাবে দলের জন্য শ্রম দিয়ে আসছি। দল সে শ্রমের মূল্যায়ন করে আমাকে লক্ষ্মীপুর-২ আসনের মনোনয়ন দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের প্রত্যেক নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নয়ন।

এ আসনের উপ-নির্বাচন ১১ এপ্রিল। মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন