নৌকায় ভোট চেয়ে লক্ষ্মীপুরে উঠান বৈঠক
নিজস্ব প্রতিনিধি:বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে লক্ষ্মীপুরে উঠান বৈঠক করা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের চরশাহী ও লাহারকান্দি ইউনিয়নে এ বৈঠক করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনি শিউলি।
এসময় উপস্থিত ছিলেন চরশাহী ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন, স্থানীয় নেত্রী রুবি আক্তার, তাসলিমা আক্তার ও সুলাতানা বেগমসহ দলীয় নেতাকর্মীরা।

নৌকায় ভোট চেয়ে জাকিয়া সৃজনি শিউলি বলেন, আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বেকারত্ব দূর হবে। মানুষ শান্তিতে থাকতে পারবেন।
প্রসঙ্গত, এ কে এম শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী । তিনি এই আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।