‘নৌকার প্রার্থীর লোকজন আমার নেতাকর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে’
লক্ষ্মীপুরে-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এএফ জসিম উদ্দিন আহমেদ (ট্রাক প্রতীক) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৃথকভাবে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সভা করেন তারা।
লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী সাত্তারের সঙ্গে উপস্থিত সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বকুলসহ কয়েকজন। সাত্তার রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।
এমএ সাত্তার বলেন, নৌকার প্রার্থীর লোকজন আমার নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি ও আমার কর্মীরা শান্তিতে বিশ্বাস করি। পরিস্থিতি যেমনই হোক আমি নেতাকর্মীদের সঙ্গে আছি। তাদের ছেড়ে কখনো যাইনি, যাবোও না।