নোয়াগাঁও ইউনিয়ন নিয়ে তৌহিদুল ইসলামের ভাবনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ মার্চ, ২০২১ ৭:১২ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম ভুইয়া । তিনি লন্ডন প্রবাসী। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী এ প্রবাসী। তিনি উপজেলার উধনপাড়া বজলুর রহমান ভুইয়া বাড়ির বাসিন্দা।

 

এদিকে নিজেকে চেয়ারম্যান পদে ঘোষনা করে এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি।

 

জানা যায়, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম ভুইয়া লন্ডনি ১৯৯৩ সালে সাউধেরখিল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে, ১৯৯৩ থেকে ১৯৯৭ সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও ২০০০ থেকে ২০০২ সালে সাইপ্রাসের দ্যা সিটিএল ইউরো কলেজ থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশুনা করেন।

 

বর্তমানে তিনি ব্যাবসার পাশাপাশি সমাজসেবায় নিজেকে বিলিয়ে দিয়ে সাউধেরখিল, উধনপাড়াসহ নোয়াগাঁও ইউনিয়নবাসীর কল্যানে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন থেকে গরিব অসহায় মানুষদের সহযোগিতা, বসতবাড়ি নির্মাণ, নগদ টাকা প্রদান, করোনাভাইরাসের সময় নোয়াগাঁও ইউনিয়নের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরনসহ বিভিন্ন স্থানে দান-অনুদান দিয়ে ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছেন।

 

সরকারের উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও ইউনিয়নবাসীর সেবা করতে তিনি আসন্ন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। জনগনের ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের হাতকে শক্তিশালী করে সরকারের উন্নয়ন মানুষের দৌডগোড়ায় পৌঁছে দিতে পারবেন বলে আশাবাদী। ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের জনগনের কল্যানে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন