দুর্গাপুরে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
নেত্রকোনা: দুর্গাপুরের দুর্গাপুরে উপজেলা সমাজসেবা দপ্তর আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পাঁচজন প্রতিবন্ধি শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সুসঙ্গ সরকারী কলেজ মাঠে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মানু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, পারভীন আক্তার, অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ।