দুই একদিনের মধ্যেই চূড়ান্ত হবে আ’লীগের প্রার্থী তালিকা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০১৮ ৩:০৯ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী তালিকা খুব শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (১৭ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দুই এক দিনের মধ্যে আওয়ামী লীগের এবং এক সপ্তাহের মধ্যে শরিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এজন্য কাজ চলছে।

এছাড়া বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি লবিস্ট নিয়োগ করে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় সৃষ্টি করছে।

বিরোধী রাজনীতিকদের লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন