জেনে নিন, লক্ষ্মীপুর ৪টি আসনের ভোটার সংখ্যা
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। এতে নারী ভোটার ৬ লাখ ৯ হাজার ৬৭৭ জন। পুরুষ ভোটার ৬ লাখ ২৩ হাজার ৪৮৭ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ,
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১জন। এতে নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৯ এবং পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭০২ জন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। এতে নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩জন। এতে নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন এবং পুরুষ ভোটার ১লাখ ৬৮ হাজার ২১৩ জন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮১ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৬৬ জন।