জাতীয় চার নেতাকে রায়পুর পৌর ‍যুবলীগের স্মরণ

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০১৮ ১২:৪৭ পূর্বাহ্ণ

রায়পুর প্রতিনিধি :

জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের উদ্যোগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ নভেম্বর)বিকেলে পৌর যুবলীগ বিপুলসংখ্যক নেতাকর্মীর মিছিল নিয়ে শহরের সাবেক সোনালী ব্যাংক রোডে আয়োজিত এ সভায় অংশ নেয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, পৌর যুবলীগের আহবায়ক গোলাম আজম চৌধুরী ও যুগ্ম-আহবায়ক তানজীদ কামাল প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা জেলে রেখে জাতীয় চার নেতাকে হত্যা করেছে। ইতিহাসে এটি একটি কলঙ্কিত অধ্যায়। দেশকে নেতৃত্ব শূন্য করতেই তারা এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন