জনগনের সেবক হতে চাই : রায়পুরে আ.লীগের রুবেল ভাট
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেছেন, ‘পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য, মেয়র হিসেবে নয়, জনগণের সেবক হতে চাই। নৌকা প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার মাধ্যমে সবধরনের নাগরিক সুবিধা সম্পন্ন একটি পৌরসভা গড়ার সুযোগ দিবেন, ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবো।
(১ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে রায়পুর প্রাইম ব্যাংকের সামনে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। রুবেল ভাট বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য।
![]()
আগামী ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নৌকা প্রতিক জননেত্রী শেখ হাসিনার প্রতিক, এটা বঙ্গবন্ধুর প্রতিক, এই প্রতিক উন্নয়নের প্রতিক, এই প্রতিক মুক্তিযুদ্ধের প্রতিক। সকলের সমন্বয়ে ও পরামর্শক্রমে রায়পুর পৌরবাসীর উন্নয়ন করতে চাই। আজ আমি রায়পুরবাসীর কাছে ঋণী হয়ে গেলাম। এ ঋণ শোধ করবো উন্নয়নের মাধ্যমে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী,রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, সেচ্ছাসেবক লীগ নেতা তানভীর হয়দর রিংকু প্রমুখ।
এর আগে রুবেল ভাট ঢাকা থেকে বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক নৌকা প্রতিকে মনোয়ন নিয়ে রায়পুরে ফেরার পথে লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী বর্ডার বাজার নামক স্থানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মটর শোভাযাত্রা নিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। পরে নেতাকর্মীরা তাকে মোটর শোভাযাত্রার মাধ্যমে রায়পুরে নিয়ে আসলে রুবেল ভাট প্রথমে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, ৫ম ধাপে রায়পুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।