গ্রীণ লক্ষ্মীপুরের ইফতার সামগ্রী পেলেন প্রতিবন্ধীরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে কোরআনে হাফেজ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) জুমার নামাজের পর স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ লক্ষ্মীপুরের উদ্যোগে শহরের চক বাজার জামে মসজিদ, তিতাখাঁ মসজিদ ও দায়রা বাড়ি মসজিদের সামনে প্রতিবন্ধীদেরকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর আগে বিভিন্ন এলাকায় কোরআনে হাফেজদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির পরিচালক এ আর বিপ্লব হোসেন।

আয়োজকরা জানায়, গ্রীন লক্ষ্মীপুর সংগঠন থেকে প্রতিবছর রমজানে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ পোশাক বিতরণ করা হয়। এবার ৫ ধাপে কোরআনে হাফেজ, প্রতিবন্দ্বীসহ নিম্ন আয়ের সহস্রাধিক মানুষকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, ছোলা ও চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। শেষ রমজান পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

পরিচালক এ আর বিপ্লব বলেন, গ্রীণ লক্ষ্মীপুর মানুষের কল্যাণে গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যরাও স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। যতটুকু সম্ভব মানুষকে সহায়তা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন